শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাল্যবিয়ের চেষ্টা, মায়ের বিরুদ্ধে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৬

maa-attok-p
ডেস্ক রিপোর্টঃ

জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করায় মায়ের বিরুদ্ধে এক কিশোরির মামলা করার ঘটনা ঘটেছে।

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় ১২ বছরের এক কিশোরীকে তার মা ও সৎবাবা বিয়ে দেয়ার চেষ্টা করে।

শাহরাস্তি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মিজানুর রহমান জানিয়েছেন এ মাসের ১৯ তারিখে কক্সবাজার জেলার ৩৮ বছর বয়স্ক এক ব্যক্তির সাথে মেয়েটির বিয়ে দেয়ার চেষ্টা করে তার মা এবং সৎবাবা। মেয়েটি বিয়েতে রাজি না থাকায় তার মা-সৎবাবা মেয়েটিকে যার সাথে বিয়ে ঠিক করেছিলেন তার সাথে বাড়ির একটি ঘরে আটকে রাখেন।

পুলিশের এই কর্মকর্তা বলছেন মেয়েটি পরে তাদের কাছে অভিযোগ করেছে ঐ ব্যক্তি সেসময় মেয়েটির ওপর পাশবিক নির্যাতন করে। এরপর তাকে জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করলে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে যেয়ে মেয়েটির মা, সৎবাবা এবং যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই ব্যক্তিকে থানায় নিয়ে আসে।

মেয়েটি সেখানে নারী ও শিশু নির্যাতন মামলায় ঐ তিন জনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাদেরকে আটক করে।

মিজানুর রহমান বলছিলেন, মেয়েটির প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা শেষে তার খালার জিম্মায় রাখার আদেশ দিয়েছেন আদালত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি