শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতের কারাগার থেকে দেশে ১৩ বাংলাদেশি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৬

vaoroter_karagar

ডেস্ক রিপোর্ট :

তিন বছর ভারতের কারাগারে কাটানোর পর দেশে ফিরেছে এক শিশুসহ ১৩ বাংলাদেশি। গতকাল রোববার রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে এদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

ভারত থেকে ফিরে আসা বাংলাদেশিরা হলো : যশোরের সুখী খাতুন (১৫), রূপালী খাতুন (১৭), সাতক্ষীরার আনোয়ারা খাতুন (১৫), খুলনার নূরজাহান খাতুন (১৫), সুমাইয়া আক্তার (১৬), সাথী সুলতানা (১৯), তাঁর মেয়ে মুন্নী (৩), ব্রাহ্মণবাড়িয়ার তানিয়া খাতুন (১৫), মাগুরার আসমা খাতুন (১৬), বরিশালের আঁখি আক্তার (১৭), নড়াইলের শান্তা আক্তার আশা (১৬), সোনালি খাতুন (১৫) ও পাপিয়া (১৮)।

বেনাপোল অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বার্তা সংস্থা ইউএনবিকে জানান, ২০১২ সালে বেনাপোল সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে এদের গ্রেপ্তার করেন দেশটির আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অনুপ্রবেশের দায়ে এই ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়। রায়ে এদের তিন বছরের কারাদ-াদেশ দেন দেশটির আদালত।

ইউএনবি জানিয়েছে, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই ১৩ জনকে ফিরিয়ে দিয়েছে ভারত সরকার। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির মাধ্যমে শিগগিরই এদের নিজ নিজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি