বাংলাদেশের ইতিহাসের আলোচিত এক বিদ্রোহ ও সেনা হত্যাকা-ের ৭ বছর পূর্তি হল আজ। ২০০৯ সালের ২৫ শে ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে দুই দিন ধরে চলা ঐ বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।ঐ ঘটনার পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের নাম বদলে বর্ডার গার্ড রাখা হয়। এখনও অনেকেই মনে করেন ঐ বিদ্রোহ ও হত্যাকা-টি ছিল একটি ষড়যন্ত্রের অংশ।
৭ বছর আগে বিবিসির হয়ে বিডিআর বিদ্রোহের সংবাদ সংগ্রহের দায়িত্বে ছিলেন সহকর্মী কাদির কল্লোল। তিনি বলেন, ঘটনাটি শুরু হয়েছিল জোয়ানদের দাবি-দাওয়া নিয়ে একটি বিদ্রোহ থেকে। হত্যাকা- এবং নৃশংসতার বিষয়গুলো নিয়ে বিদ্রোহের প্রথম দিনে কোন ধারণা পাওয়া যাচ্ছিল না। ২য় দিনে জোয়ানরা যখন আটকে রাখা সেনা কর্মকর্তা এবং নিহত কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ছেড়ে দেয় তারা পিলখানা থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে যে বর্ণনা দেন তাতে হত্যাকা- এবং নৃশংসতার বিষয় প্রকাশ পেতে থাকে। জওয়ানদের আত্মসমর্পণের পর ভয়াবহ দিকগুলো আরও দৃশ্যমান হয়। সেনা কর্মকর্তাদের যাদের হত্যা করা হয়েছিল তাদের অনেকের মৃতদেহ সুয়ারেজ লাইনে ফেলে দেওয়া হয়েছিল। যখন একের পর এক মৃতদেহ উদ্ধার করা হয় তখন এমন ভয়াবহ ঘটনার উদ্দেশ্য নিয়েও নানা রকম প্রশ্ন দেখা দেয়।
অনেকে মনে করেন এটা ষড়যন্ত্রের অংশ বিদ্রোহ নয় এর কারণ সম্পর্কে বিবিসি বাংলার সংবা“াতা কাদির কল্লোল বলেন যদিও বিদ্রোহের শুরুতে জোয়ানরা তাদের বাহিনীতে সেনাবাহিনী থেকে আসা কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান তুলেছিল। এছাড়াও এই বাহিনীটিতে খাদ্য পণ্য বিক্রির একটি কার্যক্রম যে ছিল তাতে দুর্নীতির অভিযোগও জোয়ানরা তুলেছিল। কিন্তু ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার ঘটনা যখন সামনে আসে তখন নিহতের পরিবারের সদস্যরা প্রথমে প্রশ্ন তোলেন। তারা মনে করেন এটা নিছক বিদ্রোহ ছিল না, এটার পেছনে কোন ষড়যন্ত্র ছিল। রাজনৈতিক অঙ্গন থেকেও ষড়যন্ত্রের অভিযোগ এসেছে। অভিযোগে আওয়ামী লীগের বক্তব্য ছিল ২০০৮ সালে নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার ৪০ দিনের মাথায় এ ধরনের ঘটনা ঘটে। সরকার উৎখাতের ষড়যন্ত্র থেকে এমন ঘটনা ঘটানো হতে পারে বলে আওয়ামী লীগের অনেক নেতা বক্তব্য দিয়েছিলেন। অন্যদিকে বিদ্রোহ দমনে সরাসরি সামরিক শক্তি প্রয়োগ না করার বিষয়ে বিএনপি শুরুতেই প্রশ্ন তুলেছিল। দলটির নেতাদের অনেকে সে সময় ঘটনার জন্য প্রতিবেশি দেশ ভারতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছিল। বিএনপি নেত্রী খালেদা জিয়া ঘটনাটি ঘিরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বক্তব্য দেয়া অব্যাহত রেখেছেন। তিনি অভিযোগ করে আসছেন এটির পেছনে ষড়যন্ত্র ছিল। ফলে ঘটনার নেপথ্যের বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যেও একটা সন্দেহ তৈরি হয়েছে।
এ ঘটনার তদন্ত হয়েছে, বিচার হয়েছে তার পরেও কেন সন্দেহ দূর হল না সে সম্পর্কে কাদির কল্লোল বলেন, এই ঘটনায় তদন্ত হয়েছে তিনটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সাবেক সচিব মো. আনিসুজ্জামানকে প্রধান করে একটি কমিটি করেছিল। সেই কমিটি বিদ্রোহের জন্য বাহিনীর অভ্যন্তরীণ কিছু সমস্যা চিহ্নিত করেছিল। কিন্তু একই সাথে কমিটি ঘটনার পেছনের কারণ তদন্তের সুপারিশ করেছিল। সেনাবাহিনী একটি তদন্ত করেছে, সেই তদন্তের রিপোর্ট প্রকাশ করা হয়নি। আর হত্যা মামলা ও বিস্ফোরক মামলা তদন্ত করেছে সিআইডি পুলিশ। বিদ্রোহের ঘটনায় বাহিনীটির আইনে ৪ হাজারের বেশি জওয়ানের সাজা হয়েছে। হত্যা মামলায় ফৌজদারি আইনে ৮শ’র মত জোয়ানের সাজা হয়েছে, যেগুলো এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এত সংখ্যক আসামীর সাজা বাংলাদেশে আগে কথনও হয়নি। এর পরেও এখনও অনেকে সন্দেহ প্রকাশ করেন। এর কারণ বলা যেতে পারে শুধু সাবেক সচিবের নেতৃত্বাধীন রিপোর্টের কিছু অংশ প্রকাশ করা হয়েছিল। তদন্তের পুরো বিষয়টা প্রকাশ পায়নি। ফলে আগে থেকেই যে নানান প্রশ্ন উঠেছে বা রাজনৈতিক অঙ্গনে যে বিতর্ক হয়েছে তার একটা প্রভাব রয়ে গেছে। ফলে সন্দেহ বা প্রশ্ন এখনও রয়ে গেছে।


























































