সৌদি আরবের বাদশাহ সালমানকে স্বপ্নদর্শী নেতা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনের সফরে সৌদি আরব রয়েছেন মোদি। আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শনিবার মোদি সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক বিষয়ে কথা বলেন। ফিলিস্তিন সম্পর্কেও কথা বলেন মোদি।
বাদশাহ সালমান সৌদি আরবকে চ্যালেঞ্জের মধ্যে নেতৃত্ব দিচ্ছেন। সৌদি বাদশাহ ব্যক্তিগতভাবে ভারত-বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করতে চান। বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে সহায়তা আরো বাড়ানোর কথাও প্রত্যয় ব্যক্ত করেন। সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করা ভারত সরকারের পররাষ্ট্র নীতির অন্যতম লক্ষ্য বলেও জানান মোদি।
আরব নিউজের সঙ্গে সাক্ষাৎকারে মোদি বলেন, সন্ত্রাসবাদ মানবতার শত্রু। সৌদি আরব ও ভারত সন্ত্রাসী হামলার শিকার। সন্ত্রাসীদের আক্রমণে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে বলে জানান মোদি। সম্প্রতি কাপুরুষরা লাহোর, ব্রাসেলস, প্যারিস, ইরাক ও আফগানিস্তানে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসীদের কোন জাত, রুপ, গোত্র বা ধর্ম নেই। মোদি বলেন, সব সন্ত্রাসী কর্মকা-কে শেকলে বাঁধতে হবে।
এ সময় মোদি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে যে কর্মকা- চলছে তা প্রশংসার দাবি রাখে। সৌদি আরবে ভারতীয়দের কাজের সুযোগের জন্য বাদশাহ সালমানকে ধন্যবাদ দেন মোদি। সৌদিতে ভারতীয়দের শিক্ষা ও প্রযুক্তির অর্জনের জন্য কল্যাণ সাধিত হচ্ছে। এছাড়া ভারতীয়দের সাধুতা, শৃঙ্খলা, সততা ও একনিষ্ঠতার সঙ্গে কাজ করার জন্য গর্ব বোধ করেন মোদি।
ভারত সব সময় ফিলিস্তিনের সমর্থন ও মধ্যপ্রাচ্যে শান্তির সমর্থন করে। এটি ভারতীয় পররাষ্ট্র নীতির অংশ। বর্তমানে ফিলিস্তিনের প্রতি ভারতের অবস্থান কি এমন প্রশ্নের জবাবে মোদি বলেন, ভারত সব সময় আলোচনার মাধ্যমে সার্বভৌমত্বে বিশ্বাস করে। ভারত চায় ফিলিস্তিন সব সময় স্বীকৃত সীমানার মধ্যে শান্তিপ্রিয়ভাবে বাস করুক। ফিলিস্তিনের সরকারের সঙ্গে তাদের সক্ষমতা বাড়ানোর জন্য কাজ করছে ভারত। ফিলিস্তিন একটি উন্নত রাষ্ট্রে পরিণত হোক আমরা এটাই চাই।

























































