শিশুদের বীরত্বের কথা রূপকথার মতো মুগ্ধ করে মানুষকে। যত রোমাঞ্চকর গল্প ততই মুগ্ধতা। ১০ বছর বয়সী ক্রিস্টোফার উইলার রূপকথাকেও ছাড়িয়ে গেছেন। থামিয়ে ফেলেছেন নিয়ন্ত্রণহীন আস্ত একটি ট্রাক!
যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের রাজধানী মন্টগমেরিতে এমনই একটি ঘটনা ঘটিয়ে একেবারেই শিশুদের হিরো বনে গেছেন উইলার। উইলার ৭০ বছর বয়সী ড্রাইভার আলফ্রেড স্মিথের সঙ্গে স্ক্যাপইয়ার্ড বা আবর্জনা ফেলার স্থানে যাওয়ার সময় হঠাৎ করেই আলফ্রেড ডায়াবেটিক অ্যাটাকে আক্রান্ত হয়ে পড়ে। ট্রাকেরও নিয়ন্ত্রণ হারিয়ে যায়। কোনও ড্রাইভার না থাকায় ট্রাকটি ভয়াবহ ভাবে এদিকে সেদিন চলতে শুরু করে। মৃত্যু অবসম্ভাবী ভেবে উইলারর কোনও চিন্তা না করেই চালকের আসনে চলে যান এবং স্টিয়ারিংকে সোজা করে শক্ত করে ধরেন। এরপর সজোরে ব্রেকে চাপ দিয়ে গাড়িটিকে থামিয়ে দেন। তবে গাড়িটি থামে একটি পার্কে।
উইলারের এই কাজ দুটি জীবনকে নিশ্চিত মৃত্যু হাত থেকে রক্ষা করেছে। উইলারের নিজের ও আরেকটি টাইভার স্মিথের।

























































