ডেস্ক রিপোর্টঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় কর্মরত অবস্থায় নিজ রাইফেলের গুলি বুকে বিদ্ধ হয়ে সোলায়মান হোসেন (৩০) নামে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত সোলায়মান হোসেন যশোরের দাইতলা গ্রামের মোদাচ্ছের আলীর ছেলে। তার কনস্টেবল নম্বর ৪৪৯।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিউটিরত অবস্থায় নিজ রাইফেলের গুলি হঠাৎ সোলায়মানের বুকে বিদ্ধ হয়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।























































