মঙ্গলবার,২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রচন্ড গরমে উড়িষ্যায় ১৯ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৬

Heat-Wave-_-amir
ডেস্ক রিপোর্টঃ

ভারতের উড়িষ্যা রাজ্যে প্রচন্ড গরমে ১৯ জন মারা গেছে। এ অবস্থা সামাল দিতে ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

উড়িষ্যার বিভিন্ন অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে বিরাজ করছে। সেখানকার আবহাওয়া দপ্তরের এক কর্মকর্তা সোমবার জানিয়েছেন, ওইদিন রাজ্যের বিভিন্ন স্থানের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তবে তালচের, সুন্দরগড় ও চন্দবালি এলাকায়  ৪৩ ডিগ্রির ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজধানী পাটনায়। সোমবার সেখানকার তাপমাত্রা ছিল ৪৫.৮ ডিগ্রি। ১৯৮৫ সালের পর শহরটিতে এটিই ছিল সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড। ওই সালের ২৩ এপ্রিলে সেখানকার  তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি।

আগামী একসপ্তাহ ধরে উড়িষ্যার তাপমাত্রা একই রকম থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ২০ এপ্রিলের পর সেখানকার তাপমাত্রা কিছুটা কমতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি