শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশি ও পাকিস্তানি হিন্দুদের টেনে নিচ্ছে ভারত!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৬

Capture74-400x339
ডেস্ক রিপোর্টঃ

ভারত সরকার বাংলাদেশি ও পাকিস্তানি সংখ্যালঘু হিন্দুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে পদ্ধতি সহজ করার প্রস্তাব করেছে। প্রস্তাবের মধ্যে বাংলাদেশি ও পাকিস্তানি হিন্দুদের ভারতে দীর্ঘ মেয়াদে ভিসা প্রদান, সম্পত্তি ক্রয়ের অধিকার, ব্যাংক একাউন্ট খোলা ও আধার নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে বলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার জনগণ সহিংসতার ভয়ে দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় প্রার্থনা করে। ভারতের স্থানীয়রাও তাদেরকে ভাল চোখে দেখে না বলে সরকার তাদের অভিবাসন সুবিধা দিয়ে ভারতেই থেকে যাওয়া সুযোগ করে দিচ্ছে।
পাকিস্তানের নওয়াজ শরিফ সরকারের এক সদস্য ডঃ রমেশ কুমার ভাঙ্কওয়ানি জাতীয় সংসদের এক অধিবেসনে বলেন, ‘প্রত্যেক বছর গড়ে ৫ হাজার হিন্দু জনগোষ্ঠী পাকিস্তান ছেড়ে ভারতে চলে যাচ্ছে।’ দিল্লী সরকার গত বছর ঘোষণা দেয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে যেসব সংখ্যালঘু আইনগত কাগজপত্র নিয়ে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে প্রবেশ করেছে তারা ভারতেই থেকে যেতে পারে। তাদের কাগজপত্রের মেয়াদ শেষ হলেও তা কোন সমস্যা সৃষ্টি করবে না।
পাকিস্তানের হিন্দু সম্প্রদায় তুলনামূলক কাছে হওয়ায় ভারতের রাজস্থানে বসতি শুরু করে। তবে ভারতে বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের নাগরিকত্ব প্রদান, ব্যাংক হিসাব খোলা এবং সম্পত্তি ক্রয়ের অধিকার এখনও প্রস্তাবনা হিসাবেই আছে। বিভিন্ন মহলের মতামতের ভিত্তিতে এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঐ কর্মকর্তা জানিয়ে দিয়েছেন।
ভারতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মোট প্রায় ২০ লাখ সংখ্যালঘু জনগোষ্ঠী অবৈধভাবে অবস্থান করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি