রবিবার,১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতে প্রতিদিন ক্যান্সারে মারা যায় ৫০ শিশু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৬

Over-50-children-die
ডেস্ক রিপোর্টঃ

ভারতে ক্যান্সারে প্রতিদিন মারা যাচ্ছে ৫০ শিশু। ভারতে এসব শিশুর বয়স ১ মাস থেকে ১৪ বছরের মধ্যে। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এছাড়া ক্যান্সার রোগির চিকিৎসা চালিয়ে যেতে আর্থিক চাপ এবং উন্নত চিকিৎসার অভাবের কথাও এই গবেষণায় উঠে এসেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার

জার্নাল অব দ্য গ্লোবাল অনকোলজিতে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, ভারতের মত নিম্ন ও মধ্য আয়ের দেশে চিকিৎসা তথ্যের অভাব, জনস্বাস্থ্য কর্মসূচিতে শিশুদের ক্যান্সারের বিষয়টি যুক্ত করার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে এবং রোগ প্রতিরোধ ও চিকিৎসায় কাঠামো সৃষ্টিতে জাতীয় কৌশল বাস্তবায়ন বাঁধাগ্রস্ত হচ্ছে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে।

ইউনির্ভাসিটি অব টরেন্টো এবং মোম্বাই এর টাটা মেমোরিয়াল সেন্টার এবং ইন্টান্যাশনাল ইনস্টিটিউট’এর পরিচালিত গবেষণায় উল্লেখ করা হয়েছে, ভারতে প্রতি বছর পেডিয়েট্রিক ক্যান্সারের কারণে প্রতি দশ লাখে মারা যায় ৩৭ জন।

এই গবেষণার জন্য গবেষকরা দশলাখ ডেথ স্টাডি থেকে তথ্য নিয়েছেন। ভারতে ২৭ হাজার পেডিয়াট্রিক ক্যান্সারে আক্রান্ত মৃতসহ ১৪ মিলিয়ন রোগির কেস হিস্ট্রিকে এ  গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গবেষণায় আরো উঠে এসেছে, প্রতি বছর দশ লাখের কিছু বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। ২০১৪ সালের ল্যানসেট এর প্রতিবেদন এ তথ্য পাওয়া গেছে।

বিশ্ব সাস্থ্য সংস্থার সর্বশেষ পর্যবেক্ষণে বলা হয়েছে, আগামি ২০১৫ সালের মধ্যে ভারতে ক্যান্সার রোগির সংখ্যা পাঁচ গুণ বেড়ে যাবে। ক্যান্সারের প্রকোপ এবং এর কারণে মৃত্যু ফলে পরিবারের চিকিৎসা ব্যয় অনেক গুণ বেড়ে যায়। গড়ে প্রতিটি ক্যান্সার রোগির পরিবারের ব্যয় বছরে ২০ গুণ বেড়ে যায় বলে এআইআইএমএস’এর এক পর্যবেক্ষণে দেখা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি