আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের পানি ও বিদ্যুৎমন্ত্রী আবদুল্লাহ আল হুসেইনকে বহিষ্কার করা হয়েছে। শনিবার ওই মন্ত্রীকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়। আরব নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
দেশটিতে রাজকীয় ফরমান অনুযায়ী, দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমানের নির্দেশে আল হুসেইনকে মন্ত্রী পদ থেকে অপসারণ করা হয়। তবে ঠিক কি কারণে ওই মন্ত্রীকে অপসারণ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বর্তমানে ভারপ্রাপ্ত পানি ও বিদ্যুৎমন্ত্রী হিসেবে এ পদের দায়িত্ব দেয়া হয়েছে কৃষিমন্ত্রী আবদুল রাহমান আল ফাদলিকে।



















































