শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশে অসহিষ্ণুতা বাড়ছে, ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৬

openion-400x371
ডেস্ক রিপোর্টঃ

বাবাকে মেরে ফেলা হল-এখন মেয়েকে ব্যাখ্যা দিয়ে দিয়ে বলতে হচ্ছে তার বাবা নাস্তিক ছিলেন না। তার বাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী ছিলেন আস্তিক ও ঈশ্বরে বিশ্বাসী। বাবাকে নাস্তিক হিসেবে প্রতিপন্ন করার প্রতিবাদে মেয়ে একথা বলছেন।

এদিকে আইএস প্রফেসর সিদ্দিকীর হত্যাকা-ের দায় স্বীকার করেছে। কিন্তু তিনি কেন টার্গেট হলেন সে কথা কেউ বলছেন না। সরকার অবশ্য আইএসের দাবিকে বোগাস হিসেবে উল্লেখ করেছে। একথা অনস্বীকার্য, ইসলামপন্থীরা নাস্তিক, ব্লগার, লেখক ও চিন্তাবিদদের ধারাবাহিকভাবে হত্যা করে চলছে।

প্রফেসর সিদ্দিকী যদি নাস্তিক না হন তাহলে সংস্কৃতির সঙ্গে সংশ্রব থাকার জন্যই তাকে জীবন দিতে হল। এর অর্থ হল এই যে, ছাত্রদের দিয়ে তিনি সাংস্কৃতিক অনুষ্ঠানাদি আয়োজন করতেন-এটাই তার দোষ।

ইসলামপন্থীরা গান গাওয়া, নাচ করা, অভিনয় করাকে ইসলামি মতবাদের পরিপন্থী মনে করেন। অতএব সংস্কৃতি চর্চাকে সমর্থন করা যায় না। অথচ বাংলাদেশের রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। রবীন্দ্র সংগীত এক অমূল্য সম্পদ।

এক্ষেত্রে বলতেই হয় বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি চর্চার সাথে সংশ্রব থাকাটাই দোষের ও মৃত্যুদ- তার প্রাপ্য। ইসলামপন্থীরা বাঙালি সংস্কৃতির বিকাশ ও লালনের ঘোরতর বিরোধী। প্রফেসর সিদ্দিকী তার বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শিক্ষক যাকে হত্যা করা হল।

চলতি মাসের শুরুতে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী আইনের এক ছাত্রকে অনলাইনে লেখার অভিযোগে হত্যা করা হয়। গত বছর ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ৪ জন ব্লগারকে একইভাবে হত্যা করা হয়। ইসলামপন্থীরা যে ৮৪ জনের তালিকা করেছিল তাতে ওই ৪ জনও ছিলেন। হত্যার শিকার হয়েছেন যারা তাদের মধ্যে শিয়া, সুন্নি, বিদেশি, খ্রিষ্টান, হিন্দু রয়েছেন। সরকার কাউকেই গ্রেফতার করতে পারছে না।

প্রফেসর সিদ্দিকীর ঘটনায় এক ছাত্র অবশ্য গ্রেফতার হয়েছে। তবে ইসলামপন্থীরা কোন সমর্থন পাচ্ছে না। যেমন, প্রফেসর সিদ্দিকীর মৃত্যুতে দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমে এসেছে। ইসলামপন্থীরা বিশ্বাস করে কিছু লোককে হত্যার মাধ্যমে জনগনকে  আতঙ্কিত করা যাবে। এক্ষেত্রে সরকারকে খুনিদের দমনে ভূমিকা রাখতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি