শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আদাবরে লাইটার গ্যাস বিস্ফোরণে ৪ জন দগ্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৬

adabor_49153-400x224
ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর আদাবরে নবোদয় হাউজে ঢালের উড়ালপাখি বাসস্ট্যান্ড এলাকায় চায়ের স্টলে গ্যাস লাইটার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় এ বিস্ফোরণ ঘটে।

আহতরা হলেন মনির হোসেন (২৬) ১৪ শতাংশ দগ্ধ,  জুয়েল (২২) ৭ শতাংশ দগ্ধ, চা দোকানদার শাজাহান গাজী (৬০) ২০ শতাংশ দগ্ধ ও দুলাল (২৮)।

আহতরা বলেন, মঙ্গলবার আমরা শাহজাহান গাজীর চায়ের দোকানে বসেছিলাম। এ সময় হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই। মুহূর্তে আমাদের শরীরে আগুন লেগে যায়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান জানান, সিগারেট জ্বালানোর সময় গ্যাস লাইটার ঝাঁকুনি ‍দিলে এ বিস্ফোরণ ঘটে। এতে চায়ের স্টলে থাকা চারজন দগ্ধ হন।

দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর একজনের অবস্থা মোটামুটি ভালো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি