পূর্বাশা ডেস্ক:
বাংলাদেশে বড় ভূমিকম্পের আশঙ্কা কম বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তাই এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী।
সোমবার সাংসদ নূরজাহান বেগমের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘আমার জানামতে বাংলাদেশে বড় ভূমিকম্পের সম্ভাবনা কম। গত ২০০ বছরে এই অঞ্চলে সর্বোচ্চ ৮ মাত্রার ওপরে ভূমিকম্প হয়নি। রিখটার স্কেলে ৯-১০ মাত্রার ভূমিকম্প হলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে।’
মন্ত্রী আরও বলেন, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো প্রযুক্তি এখনো বিশ্বে নেই। তবে বাংলাদেশে স্বাভাবিক ভূমিকম্প হলে তা মোকাবিলার সব প্রস্তুতি সরকারের রয়েছে।























































