শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সৌদিতে ৪ কোটি টাকা পাচারকালে বাংলাদেশী গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৮.২০১৬

saudi

পূর্বাশা ডেস্ক:

প্রায় সোয়া চার কোটি টাকা (২০ লাখ রিয়াল) পাচারকালে সৌদি আরবের একটি বিমানবন্দরে এক বাংলাদেশীকে গ্রেফতার করেছে দেশটির কাস্টমস কর্মকর্তারা।
সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে স্যুটকেসে রাখা এবং পায়ে মোড়ানো বিপুল পরিমাণ অর্থসহ তাকে গ্রেফতার করা হয়। কাস্টমস কর্মকর্তারা জানান, ওই ব্যক্তি স্যুটকেসে প্রায় ১৫ লাখ রিয়াল আর পায়ের সঙ্গে ৫ লাখ রিয়াল মুড়িয়ে পাচার করছিল।
স্থানীয় একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আরব নিউজ জানায়, ওই পাচারকারী স্যুটকেসের বিভিন্ন অংশে এবং সেখানে রাখা জামার পকেটে ১৫ কোটি রিয়াল রাখে। আর দু’পায়ের সঙ্গে ৫ লাখ রিয়াল মুড়িয়ে এর ওপর মোজা পরিধান করে।

সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা ওই ব্যক্তিকে তল্লাশি করে। তবে তল্লাশির সময় সে অর্থ পরিবহনের বিষয়টি অস্বীকার করে। এ ঘটনার সঙ্গে অন্য কারা জড়িত তা খতিয়ে দেখছে কাস্টমস কর্তৃপক্ষ।

সৌদি কাস্টমস কর্তৃপক্ষের মুখপাত্র ইসা আল-ইসা বলেন, সম্প্রতি ঘোষিত কাস্টমস নীতিমালা অনুযায়ী- সৌদি ত্যাগ করছেন এমন ব্যক্তিরা যেন তার আয়ের বেশি অর্থ সঙ্গে নিয়ে যেতে না পারেন, তার ওপর নজর রাখছিল কাস্টমস অফিস।

তিনি বলেন, এ ধরনের কোনো অর্থ বহন করছেন কি না ওই বাংলাদেশীকে জিজ্ঞাসা করা হলে তিনি তা অস্বীকার করেন। পরে তার সঙ্গে থাকা ব্যাগ, শরীর এবং ইতিমধ্যে বিমানে রাখা দুটি স্যুটকেস তল্লাশি করে প্রায় ২০ লাখ রিয়াল জব্দ করা হয়।

এই মুখপাত্র বলেন, অর্থপাচার প্রতিরোধ আইনের ১৬ ধারা মোতাবেক জব্দ হওয়া অর্থ বাজেয়াপ্ত করা হবে এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে মামলাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি