পূর্বাশা আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর রুয়েনের একটি বারে অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরো ছয়জন। নিহতরা অধিকাংশ কিশোর বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ জানা না গেলেও এটা দুর্ঘটনা বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন । একটি জন্মদিনের অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে।

























































