শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তানে দুই দফা সন্ত্রাসী হামলায় আইনজীবী, সাংবাদিকসহ নিহত ৬৪


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৮.২০১৬

Pak-550x362

পূর্বাশা ডেস্ক:

পাকিস্তানের কোয়েটা হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আইনজীবী, সাংবাদিকসহ অন্তত ৬৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

সোমবার পাকিস্তানের উর্দু দৈনিক পাকিস্তান, দৈনিক জং ও দৈনিক খাবরিন এর অনলাইন সংস্করন এ খবর দিয়েছে।

এদিকে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বেলুচিস্তান বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট এডভোকেট বিলাল আনওয়ার কাশিকে কোয়েটার মনোজান রোডে তার গাড়ি আটকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় এডভোকেট কাশিসহ আহতদের কোয়েটায় সিভিল হাসপাতালে নেয়া হলে সেখানে তাকে দেখতে আইনজীবীরা ভিড় করে। সে সময় আবারও হামলা চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের বোমা বিস্ফোরণে স্থানীয় সাংবাদিকসহ অন্তত ১৫ জন নিহত হয়।

নিহতদের মধ্যে আছেন আজ টিভি’র  সাংবাদিক শেহজাদ আহমেদ। স্থানীয় টিভির খবরে বলা হবংি-১৪৭০৬৩২৮৪৭-৫৫৮৫হয়েছে, আতঙ্কে দৌড়ে হাসপাতাল থেকে মানুষজন বের হওয়ার চেষ্টা করছেন। সেনা সদস্য ও পুলিশ হাসপাতালটি ঘিরে রেখেছে। কোয়েটার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বেশ কয়েকজন আহতকে চিকিৎসার অন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এর অনলাইন সংস্করণে বলা হয়েছে এ হামলায় নিহতের সংখ্যা ৬৪। এছাড়া এক্সপ্রেস ট্রিবিউন নিহতের সংখ্যা ২৫ বলে জানিয়েছে।

সাংবাদিক ও বেলুচিস্তান বার এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্টসহ অন্তত ৩৫ জন আহত হওয়ার খবর জানিয়েছে দৈনিক পাকিস্তান। বেলুচিস্তানের পুলিশ জানিয়েছে, মূলত আইনজীবীদের টার্গেট করেই এই হামলা চালানো হয়েছে। আইনজীবীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
৫৭ধ৮১৬৪৪৯৩৪৪ভ-৫৫০ী৩৩০
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। এছাড়া পাকিস্তান তেহরিক-ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান, পাকিস্তান পিপলস পার্টির নেতা আসিফ জারদারী, পাকিস্তান জামায়াতে ইসলামীর প্রধান সিরাজুল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

এ ঘটনার পর পাকিস্তান সুপ্রিম কোর্ট ১ সপ্তাহের শোক ঘোষণা করেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, হাসপাতালটিতে নিরাপত্তাজনিত ঘাটতি ছিল। ব্যক্তিগতভাবে বিষয়টি তদন্ত করে দেখছি। তবে আগে থেকে হাসপাতালে হামলার বিষয়ে কোনো হুমকি ছিল না বলেও জানান তিনি। হাসপাতালসহ কোয়েটার আশপাশের এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি