শুক্রবার,২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


হালুয়াঘাটে পুকুরের পানিতে গ্যাস


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০১৬

Mymansingh20160723070013-4পূর্বাশা ডেস্ক:

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ফকিরপাড়া মীরবাড়ি সংলগ্ন পুকুরের পানিতে ও মাদ্রাসায় প্রতিস্থাপন করা টিউবওয়েলের পাইপের গোড়া দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে।

এলাকাবাসী জানান, প্রায় ১৫-২০ বছর ধরে পুকুরের পানিতে এভাবে বুদবুদ হতে দেখা যাচ্ছে। তবে গত কয়েক দিন থেকে টিউবওয়েলে পাইপের গোড়া দিয়ে অধিক পরিমাণ গ্যাস বের হচ্ছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. হেলালুজ্জামানকে আবহিত করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

নির্বাহী অফিসার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে অবহিত করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি