শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৬ অক্টোবর খালেদাকে আদালতে হাজিরের নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৮.২০১৬

1436954744-550x310

পূর্বাশা ডেস্ক:

জিয়া চ্যারিটেবল  ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩৪২ ধারায় আত্মপক্ষ শুনানির তারিখ আবার পিছিয়ে আগামী ৬ অক্টোবর ধার্য করেছেন আদালত। ওই দিন খালেদা জিয়াকে হাজির থাকতে এবং হাজিরা নিশ্চিত করতে তার আইনজীবীদের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার পুরান ঢাকার বকশিবাজারস্থ কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার আসামীপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানির জন্য ওই তারিখ ঠিক করেন ।

বুধবার খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে হরতালের কারণে নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির না হওয়ায় এবং মামলাটি স্থগিত চেয়ে এবং তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার বিষয়ে লিভ টু আপিল আজ বুধবার আপিল বিভাগে শুনানির অপেক্ষায় থাকায় আত্মপক্ষ সমর্থনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন খালেদার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।  খালেদা জিয়া হজ পালন করতে সৌদি আরব যাবেন বলে আদালতকে অবহিত করেন তার আইনজীবীরা।

অপরদিকে দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল বলেন, আপনি (আদালত) গত ১৮ আগষ্ট এই মামলার প্রধান আসামী খালেদা জিয়াকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। কিন্তু খালেদা জিয়া হাজির হননি, আদালতের নির্দেশ পালন করেননি। তাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করেন তিনি।

উভয়পক্ষের শুনানি শেষে  আদালত বলেন- হরতাল, আপিল শুনানি এবং হজের বিষয় বিবেচনা করে আগামী ৬ অক্টোবর খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানির জন্য দিন ধার্য করা হলো। তবে ওই তাকে আদালতে হাজির হতে হবে।

এ নিয়ে ১০ম দফায় পেছাল আত্মপক্ষ সমর্থনের শুনানি। এর আগে গত ৭ ,১৭ ও ২৫ এপ্রিল এবং  ৫ও ১৯ মে এবং ২ ও ২৩ জুন এবং ১১ ও ১৮ আগষ্ট খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ সমর্থনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করা।

এই মামলায় অপর দুই আসামী জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছেন।

এরপর একই আদালতে বিচারাধীন জিয়া অরফানেজ ট্রাষ্ট্র মামলায় খালেদা জিয়া এবং তারেক রহমানসহ ছয় আসামীর বিরুদ্ধে ২৭ তম সাক্ষি হিসেবে সাক্ষ্য দিচ্ছেন বগুড়া জেলার নন্দীগ্রামের সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গির আলম।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৯ মার্চ ওই আদালতের তৎকালীন বিচারক বাসুদেব রায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন।

২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায়

২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক।  মামলাটিতে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।

মামলাটিতে বিএনপি নেতা সচিব হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি