শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মধ্য আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৯.২০১৬

plane-550x362পূর্বাশা ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে মধ্য আকাশে দুটি ছোট বাণিজ্যিক বিমানের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আলাস্কার রুশিয়ান মিশন গ্রামের প্রত্যন্ত এলাকার আকাশে এ দুর্ঘটনা ঘটে বলে খবর দিয়েছে বিবিসি অনলাইন।

আলাস্কার ন্যাশনাল গার্ড জানিয়েছে, স্থানীয় হ্যাগেল্যান্ড অ্যাভিয়েশনের একটি সেসেনা উড়োজাহাজে তিনজন আরোহী ছিলেন।

অন্যদিকে একটি পর্যটন কোম্পানির পাইপার উড়োজাহাজে দু’জন আরোহী ছিলেন। মধ্য আকাশে সংঘর্ষে তারা সবাই মারা গেছেন। যুক্তরাষ্ট্রে মধ্যাকাশে উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ একটি বিরল ঘটনা। এ ধরনের দুর্ঘটনা সাধারণত বিমানবন্দরের কাছে ঘটে থাকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি