শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি


প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৯.২০১৬

bcf607d9f62be4e755ca265895718e20-57eb5bc582094-448x550

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রীর অফিস থেকে পাঠানো এক চিঠিতে তিনি এ শুভেচ্ছা জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘দেশের কঠিন মুহূর্তে আপনার দৃঢ় নেতৃত্ব জনগণকে আশার আলো দেখিয়েছে। আপনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে এবং জনগণের জন্য শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় দেশ এগিয়ে যাচ্ছে।’

চিঠিতে নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে আগামী মাসে গোয়ায় সফরের আমন্ত্রণ জানিয়েছেন। চিঠিতে দুই দেশের আঞ্চলিক সহযোগিতার এজেন্ডা বাস্তবায়নের আলোচনা এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নরেন্দ্র মোদি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি