বৃহস্পতিবার,৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০১৬

photoদাউদকান্দি, কুমিল্লা:
দাউদকান্দি প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি জাকির হোসেন হাজারীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ সোমবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দাউদকান্দি প্রেসক্লাব এর সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, রোববার (২ অক্টোবর) রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে সংবাদ প্রেরণ করার সময় গৌরীপুরের শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট মহিউদ্দিনসহ ৩/৪জনের একটি দল দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারীর ওপর অতর্কিত হামলায় চালিয়ে তথ্যসেবা কেন্দ্রের চেয়ার টেবিল ও কম্পিউটার ভাংচুর করা হয়েছে এবং একটি ক্যানন ক্যামেরা নিয়ে যায়। এ সময় তথ্যসেবা কেন্দ্রের মালিক রুবেল ও দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন তাকে বাঁচাতে গেলে তারাও আহত হয়। আহত সাংবাদিক জাকির হোসেন হাজারীকে রাতেই গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়।

এ হামলার প্রতিবাদে দাউদকান্দিতে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ সন্ত্রাসী মহিউদ্দিন ও তার সহযোগিদের গ্রেফতারের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গৌরীপুর প্রেসক্লাব চত্বরে  প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন। এসময় দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রথম আলোর আবদুর ঢালী, কালের কন্ঠে ওমর ফারুক মিয়াজী, নয়া দিগন্তের মোঃ হানিফ খান, জনকন্ঠের শামীম রায়হান, আমাদের সময় মোঃ আলী শাহিন, কলামিষ্ট আলী আশরাফ খান, মোহনা টিভির সৈয়দ শরীফুল আহম্মেদ, মাই টিভির মোঃ জিল্লুর, মানব কন্ঠের শহীদ উল্লাহ সাদা, বাংলাদেশ সময় আবদুস সালাম, আমাদের অর্থনীতি মোশায়ারা জলি, কুমিল্লার কাগজের আলমগীর হোসেন  আমাদের কুমিল্লার ইব্রাহিম খলিল প্রমূখ। এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আহসান হাবিব, সাধ্রাণ সম্পাদক আবদুস ছালাম, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম সরকার, উৃপজেলা যুবলীগ আহবায়ক মহিউদ্দিন শিকদার এ হামলার তীব্র নিন্দা ও আসামীকে দ্রুত গ্রেফতারের দাবী জানান।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সালাম মিয়া বলেন, সাংবাদিককের ওপর হামলায় একটি মামলা নেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি