পূর্বাশা ডেস্ক:
রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৯ অক্টোবর) বেলা পৌনে ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
আহতদের মধ্যে ফ্লাইওভারের উপরে থাকা দুজন রয়েছেন। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শেষ খবর (১:৪৫) পাওয়া পর্যন্ত ওই এলাকায় যান চলাচল বন্ধ আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস উল্টে এ দুর্ঘটনা ঘটে। বাসের নিচে দুইজন চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ওভারব্রিজ নির্মাণের ক্রেন ব্যবহার করে তাদের উদ্ধার করে।























































