মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সুন্দরবনের জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্রসহ ২ বাংলাদেশি ভারতে আটক


সুন্দরবনের জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্রসহ ২ বাংলাদেশি ভারতে আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০১৬

bangladeshi-arrested-550x413-1-550x413

ডেস্ক রিপোর্ট :

ফের সুন্দরবনের জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্র সহ ২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করছে ভারতীয় পুলিশ। আটকৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুইটি বন্দুক ও ৩১ রাউন্ড গুলি। তাঁদের আলিপুর জেলা আদালতে হাজির করা  হবে।

কয়েকদিন আগে অস্ত্রসহ সজনেখালি রেঞ্জের পিরখালি জঙ্গল থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সুন্দরবন উপকূল থানার পুলিশসূত্রে জানা যায়, আগের আটকৃতদের জিজ্ঞাসাবাদ করেই তাদের খোঁজ পাওয়া যায়।

সেই মতো আজ গভীর রাতে পিরখালি জঙ্গলে তল্লাশি চালান তদন্তকারীরা। মেলে সাফল্য। ধরা পড়ে দুষ্কৃতীরা। পুলিশ জানায়, আটকৃতরা হলেন আজিজুল গাজি ও মফিজুল সানা। তাঁরা বাংলাদেশের সাতক্ষীরা ও খুলনা জেলার বাসিন্দা।

তবে কী কারণে তাঁরা আগ্নেয়াস্ত্র সহ ভারতে প্রবেশ করেছে তা পরিষ্কার নয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা তারা জলদস্যু। তাঁদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য সামনে আসবে বলে মনে করছেন তদন্তকারীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি