শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দুপুরে খাদিজার অস্ত্রোপচার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০১৬

khadija20161015094130-550x391

ডেস্ক রিপোর্ট  :

স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা বেগমের হাতে সোমবার দুপুরে অস্ত্রপচার করবেন অর্থোপেডিক চিকিৎসক ডা. মেজবা উদ্দিন আহম্মেদ।

শনিবার একটি টেস্ট রিপোর্টে অনেকটা নিশ্চিত হওয়া গেছে যে, অপারেশনের আগে খাদিজাকে অচেতন করলে চেতনা ফিরে আসার চান্স আছে। সোমবার সকালে খাদিজার মামা আব্দুল বাসেত ও স্কয়ার হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

খাদিজার মামা বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকরা আমাদের মতামত জানতে চেয়েছিলেন। তাদেরকে আমরা বলেছি যেটা ভালো হয়, আপনারা তা করেন। তবে আমরাও চিন্তিত। সবার কাছে দোয়া চাই যেন খাদিজা সুস্থ হয়ে ওঠে।’

এর আগে শনিবার স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সহযোগী পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন সাংবাদিকদের জানিয়েছিলেন, খাদিজার হাতের মাসল চেইন কেটে গেছে। হাতে অস্ত্রোপচার হলেও পুনরায় তাকে লাইফ সাপোর্টে রাখতে হবে।

গত ৩ অক্টোবর বিকেলে সিলেট এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা শেষে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। শাহজালাল বিজ্ঞান ও প্রযু্ক্িত বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা বদরুল আলম খাদিজাকে কুপিয়ে জখম করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি