স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় ৩৮ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও ১ মাদক ব্যবসায়ী সহ অন্যান্য মালামাল আটক করেছে ১০ বিজিবি
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২৩ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক ০৮.৪০ ঘটিকায় সদর দক্ষিণ থানার অর্ন্তগত বৌয়ারা বাজার (লক্ষীপুর পোষ্ট) বিওপি’র “মান্দারী” নামক স্থান হতে ৪৮ বোতল ফেন্সিডিল এবং ০১ টি মোটর সাইকেলসহ ধৃত ০১ (এক) জন মাদক ব্যবসায়ী মোঃ মনসুরুল হাসান (২৫), পিতা- মোঃ মোক্তার উদ্দিন, গ্রাম- মনকান্দিয়া, ডাকঘর- টাকরুকোনা, থানা- বারহাট্টা, জেলা- নেত্রোকোনাকে আটক করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি-১১১ বোতল, বিয়ার- ১২ বোতল, ফেন্সিডিল- ০৩ বোতল, গাঁজা- ০৫ কেজি, অবৈধ স্টেরয়েড ট্যাবলেট- ২৫০০০ টি, শাড়ী- ২০১ টি, থ্রী পিছ- ২২ টি, হরলিক্স– ৭৪ টি, কসমেটিকস্ সামগ্রী- ১৩৮ টি, মোটর সাইকেল- ০১ টি, বাংলাদেশী মাছ- ১৭৮০ কেজি এবং ০৫ টি অটো বাইক মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৩৮,১৭,৫০০/- (আটত্রিশ লক্ষ সতের হাজার পাঁচশত)টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।


















































