শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আমেরিকার নির্বাচনে অর্থের যোগানদাতা কারা?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০১৬

dollar-550x344

পূর্বাশা ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার প্রচারণার খরচ আকাশচুম্বী। সে অনুযায়ী অর্থের যোগান নিশ্চিত করতে হয় প্রার্থীদেরই। যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যুক্তরাষ্ট্রের কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। তবে, এর বিরুদ্ধে নানা সমালোচনা থাকলেও ভোটের মাঠে এখনও তা কার্যকর।

প্রার্থী বাছাই থেকে চূড়ান্ত মনোনয়ন ও প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই, যুক্তরাষ্ট্রে ভোটের মাঠের এই দীর্ঘ পথ পরিক্রমায় কাড়ি কাড়ি অর্থ খরচ করতে হয় প্রার্থীদের। যার সবচেয়ে বড় যোগানটা আসে দেশটির কর্পোরেটদের কাছ থেকে।

নির্বাচনী আইন বিশেষজ্ঞ রিক হ্যাসেন ‘ঢ়ষঁঃড়পৎধঃং ঁহরঃবফ’ বইতে লেখেন, মার্কিন নীতিতে জনমানুষের দল কিংবা সাধারণ জনতার প্রভাব সামান্য অথবা নেই। তবে কোটিপতি আর কর্পোরেটদের প্রভাবটাই মূল। এর কর্পোরেটদের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রার্থী বাছাইয়ে ডেমোক্রেট দলে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চালিয়েছিলেন বার্নি স্যান্ডার্স। কিন্তু শেষ পর্যন্ত প্রার্থী মনোনীত হন হিলারি।

আইনজীবী ও আইনবিষয়ক প্রতিষ্ঠানগুলো হিলারির নির্বাচনী প্রচারে ১ কোটি ১০ লাখ ডলার অর্থায়ন করেছে। বানিজ্যিক ব্যাংক ও বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠান তার নির্বাচনী প্রচারে দিয়েছে ৪০ লাখ ডলার। এছাড়া বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান ছায়া ব্যাংক হিসেবে ঢালছে অর্থ। তাকে সমর্থন করছে, বিলিয়নার ব্যবসায়ী মার্ক কিউবানের মতো ধনকুবের।

অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ক্যাসিনো ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প নিচেই একজন ধনকুবের। ভোটের মাঠে নামার আগেই এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার খরচের ঘোষণা দেন। এজন্য ঋণও করেছেন বেশ। তবে রিপাবলিকান দলের নির্ভরযোগ্য অনেক দাতাই তার প্রতি তেমন আগ্রহী নন। ক্যাসিনো ব্যবসায়ী শেলডন অ্যাডেলসন ও তার স্ত্রী মিরিয়াম রিপাবলিকান সিনেটরদের জন্য ২ কোটি ডলার দান করলেও ট্রাম্পের খাতায় যোগ করতে পারেন মাত্র ৫০ লাখ ডলার। সেটিও নিশ্চিত নয়। ওয়াল স্ট্রিটের রিপাবলিকান দলের শীর্ষস্থানীয় কয়েকজন দাতাও ট্রাম্পকে ছাড়ার ঘোষণা দিয়েছেন।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ঠেকাতে খোলা চিঠিতে সই করেছেন যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি শিল্পের কেন্দ্রস্থল সিলিকন ভ্যালির শতাধিক ব্যক্তি। যাতে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক, টুইটারের সহপ্রতিষ্ঠাতা এভেন উইলিয়ামস ও উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসের মতো ব্যক্তিও রয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি