রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শেরপুরে বৃদ্ধের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৬

112555dead-body-rescue

পূর্বাশা ডেস্কঃ

শেরপুরের চান্দেরনগর বুচার খালের পাড়ে সড়কের পাশ থেকে নায়েব আলী (৬২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নায়েব আলী (৬২) নকলা উপজেলার মৃত শুকুর মামুদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। সদর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, উদ্ধারকৃত লাশের কানের কাছে মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি