বৃহস্পতিবার,২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় জিপি এক্সপ্রেস থেকে আকর্ষণীয় অফারে স্মার্টফোন কিনতে পারছেন ক্রেতারা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০১৬

sadar-dakkhin-gp-express

পূর্বাশা ডেস্ক:

সম্প্রতি কুমিল্লার দাউদকান্দি এলাকায় জিপি এক্সপ্রেস উদ্বোধন করে গ্রামীণফোন। গ্রামীণফোন এক্সপ্রেস থেকে স্মার্টফোন কিনলে রিচার্জের ওপর আকর্ষণীয় অফার পাচ্ছেন ক্রেতাগণ। পাশাপাশি থাকছে বিশেষ উপহার। আর দীর্ঘ সময় নিশ্চিন্তভাবে ব্যবহার করার জন্য রয়েছে ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি।

ক্রেতাদের স্মার্টফোন কেনার চাহিদা মেটাতে দেশ জুড়ে ‘জিপি এক্সপ্রেস’ নামে একটি বিশেষ আউটলেটের সূচনা করেছে দেশের প্রধাণ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। গ্রাহকগণ জিপি এক্সপ্রেস থেকে নতুন সীম, স্ক্রাচ কার্ড, ফ্লেক্সিলোড ক্রয় ও সীম রিপ্লেসমেন্ট এর পাশাপাশি অসংখ্য হ্যান্ডসেট থেকে নিজের পছন্দের মোবাইল ফোনটি সরাসরি অথবা ঘরে বসেই জিপি শপ https://www.grameenphone.com/shop/devices/phones এর মাধ্যমে কিনতে পারবেন। আর নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে পাওয়া যাচ্ছে কিস্তি সুবিধা।

দাউদকান্দি ছাড়াও মুরাদনগর, নবিনগর, হোমনা, কসবা, চান্দিনা, বাঞ্ছারাম্পুর, মেঘনা, তিতাস, ব্রাম্মনপারা, বুড়িচং, মনোহরগঞ্জ, লাকসাম, চোদ্দগ্রাম, নাঙলকোট, বরুরা, শাসনগাছা, ফরিদ্গঞ্জ, রায়পুর, কচুয়া, হাইমচর, শাহরাস্তি, হাজ্বীগঞ্জ, চাটখীল, চান্দপুর সদর, মাইজদী, চমুহোনী, বেগমগঞ্জ, সেনবাগ, কোম্পাণীগঞ্জ, হাতিয়া, সুবর্ণচর, কবিরহাট, রামগঞ্জ, রামগতি সহ আরো অনেক জায়গায় ক্রেতাগণ জিপি এক্সপ্রেস থেকে তাঁদের পছন্দের মোবাইল ফোন কিনতে পারবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি