বৃহস্পতিবার,২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেসবুকে নারী পুলিশ কনস্টেবলের সাত লাখ ফলোয়ার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৬

18481136_303-550x310

ডেস্ক রিপোর্ট :

স্মিতা টান্ডি, কোনও সেলিব্রেটি নন। রাজনৈতিক নেতা, মন্ত্রী বা বড় সরকারি আমলাও নন। তবু ফেসবুকে তার ফলোয়ারের সংখ্যা সাত লাখ ৩০ হাজারের বেশি। তাও মাত্র দুই বছরে হয়েছে এই ফলোয়ার। ভারতের ছত্তিশগড়ে পুলিশ কনস্টেবল হিসেবে কাজ করছেন স্মিতা।

বিপুল সংখ্যক এই ফলোয়ারকে অবশ্য জনকল্যাণেই ব্যবহার করছেন স্মিতা। বিভিন্ন সময়ে দুস্থদের সাহায্য করতেই নিজের ফেসবুক ফলোয়ারদের কাজে লাগান তিনি। ঠান্ডায় কষ্ট পাওয়া মানুষকে লেপ তোষক দিয়ে সাহায্য করা, গরিব রোগীদের চিকিৎসায় সাহায্য করা কিংবা হারিয়ে যাওয়া শিশুদের খোঁজ করার কাজটি করেন নিজের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে।

ভিলাই শহরের নারীদের নিরাপত্তার দায়িত্বও পড়েছে স্মিতা টান্ডির ওপর। ঐ শহরের নারীরা রাস্তাঘাটে যে কোনো সমস্যায় পড়লে সাথে সাথেই জানিয়ে দিচ্ছেন তাকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পদক্ষেপও নিচ্ছে পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি