শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রাম অতিক্রম করছে ‘নাডা’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৬

256002_1

ডেস্ক রিপোর্টঃ

রোববার সকাল সাড়ে ৮টায় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যানুযায়ী, গভীর নিম্নচাপটি সকাল ৬টার দিকে সীতাকুণ্ড দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করে। তবে এটি আরো উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তী তিন থেকে চার ঘণ্টার মধ্যে পুরোপুরি উপকূল অতিক্রম করবে।

নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বর্ষণসহ দমকা ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এ ছাড়া সাগর বেশ উত্তাল রয়েছে। কোথাও কোথাও জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই ফুট বেশি উচ্চতায় উপকূলে আছড়ে পড়ছে।

এদিকে গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত থেকে ‍নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তবে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি