শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিখোঁজ ১৬৭ জেলের সন্ধান পেতে নৌবাহিনীকে অনুরোধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৬

tush-sm2016110721025720161108140641

পূর্বাশা ডেস্ক:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গভীর নিম্নচাপের কবলে পড়ে নিখোঁজ ১৬৭ জেলের সন্ধান পেতে নৌবাহিনীর প্রতি অভিযান পরিচালনার অনুরোধ জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

এ বিষয়ে কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন বাংলানিউজকে জানান, হদিসবিহীন ট্রলারের নাম উল্লেখ করে নিখোঁজদের একটি তালিকা মৎস্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। সেখানে নিখোঁজদের সন্ধানের জন্য নৌবাহিনীকে অনুরোধ করতে বলা হয়েছে।

মৎস্য অধিদপ্তরের পরিচালক (সামুদ্রিক) নাছির উদ্দিন মো. হুমায়ুন বাংলানিউজকে জানান, নৌবাহিনীর অপারেশন বিভাগের সাথে কথা হয়েছে।  নিখোঁজদের সন্ধান পেতে টহল জোরদার করতে তাদেরকে একটি ফ্যাক্স পাঠানো হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, নিখোঁজ জেলেদের সন্ধানের জন্য ব্যবস্থা নিতে মন্ত্রী পরিষদ বিভাগকে ফ্যাক্স পাঠানো হয়েছে। সেই সাথে নৌবাহিনীর বিশেষ টহলের ব্যবস্থা করার জন্য সুপারিশ করা হয়েছে।

গভীর নিম্নচাপের কারণে সাগরে মাছ ধরতে গিয়ে ১৬৭ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। এরা ৬টি ফিশিং ট্রলারে ছিলেন। নিখোঁজ জেলেরা কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া, মহেশখালী উপজেলার মাতারবাড়ি ও কুতুবদিয়ার বাসিন্দা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি