কুমিল্লা পুলিশ লাইনে পুরাতন অস্ত্রাগারের ফ্লোরের ৫/৬ ফুট নিচ থেকে ৯৮৫টি গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ।
অস্ত্রাগারের পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণ কাজের সময় নির্মাণ শ্রমিকরা মরিচাধরা অবস্থায় এসব গুলির সন্ধান পেয়ে পুলিশকে অবহিত করে। কোতয়ালী থানা পুলিশ বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেন বিষয়টি অবহিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ও এএসপি হেডকোয়ার্টাসসহ (সদর) ঘটনাস্থলে এসে গোলাবারুদ সমূহ পর্যবেক্ষণ ও গণনা করেন।
কোতয়ালি মডেল থানায় পুলিশ পরিদর্শক (সঃ) মোঃ নুরুল ইসলাম বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি করেন।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব জানান, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে এসব গোলাবারুদ অস্ত্রাগারে রাখা হয়েছিল। দীর্ঘদিন অযতেœ রাখার ফলে গোলাবারুদ গুলি মাটির নিচে চাপা পড়ে মরিচা পড়ে গেছে।


















































