শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় প্রায় ৫৫ লক্ষ টাকা মূল্যের মাদকসহ অন্যান্য চোরাই মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৬

press-brief-22-11-16-jpস্টাফ রিপোর্টার:কুমিল্লায় প্রায় ৫৫ লক্ষ টাকা মূল্যের মাদকসহ অন্যান্য চোরাই মালামাল আটক করেছে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল সোয়া ৩ টায় ১০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ নভেম্বর রাতে চৌদ্দগ্রাম উপজেলার “জগমোহনপুর” এলাকা হতে ভারতীয় ৬৪৫ টি শাড়ি এবং ৩৬ কেজি চা-পাতা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ৩৪ বোতল ভারতীয় হুইস্কি, ১৪ বোতল বিয়ার, ৩৬ হাজার ১৪০ পিস অবৈধ স্টেরয়েড ট্যাবলেট , ১৫০ কেজি পোস্তদানা, ২৪ প্যাকেট চকলেট, ২’শ প্যাকেট বিস্কুট, ৯৬ বোতল আমুল কুল, ৩৮ লিটার মবিল, ১ হাজার ৯৫৯ টি কসমেটিকস সামগ্রী এবং ১ টি সিএনজি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৫৫ হাজার ৩৭ হাজার ৪৬০ টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোঃ মেহেদী হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি