শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘মুসলমান হওয়ার কারণেই ওরা আমাকে ও আমার বোনকে ধর্ষণ করেপালাক্রমে’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৬

261824_1
ডেস্ক রিপোর্টঃ

মিয়ানমার সরকার যেন মুসলমানদের একেবারে শেষ করে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ। মিয়ানমারদের হাতে রোহিঙ্গা পুরুষরা নিহত হচ্ছে এবং নারীরা ধর্ষিত হয়ে দেশ ত্যাগ করছে। তাদের সিংহভাগ বাংলাদেশ আশ্রয় নিচ্ছে। মিয়ানমার থেকে বাংলাদেশ আশ্রয় ক্যাম্পে এসে ২০ বছরের মেয়ে হাবিবা এবং তার বোনের এমন লোমহর্ষক কাহিনী বললো যা, সারাবিশ্বকে হতবাক করে দেবে, সুশীল সমাজের ভিতে কাঁপন ধরাবে।

টাইম অফ ইন্ডিয়া জানায়, মিয়ানমার সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্তে ক্যাম্পে কথা বলার সময় হাবিবা বলছে, ‘মিয়ানমান সেনারা আমাদের গায়ে প্রবেশ করে আমার বাবাসহ আরো বেশ কয়েকজন পুরুষকে মেরে ফেলে। তারপর ঘরে ঘরে ঢুকে ভয়ে জড়োসড়ো মেয়েদের পালাক্রমে ধর্ষণ করে। কিছু সেনা আমাদের ঘরেও ঢুকে পড়ে তারা আমাকে এবং আমার ১৮ বছরের বোনকে বিছানার সঙ্গে বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। চলে যাবার সময় আমাদের ঘরে আগুন লাগিয়ে দেয় এবং বলে যায়, আরেকবার এসে আমাদের এখানে পেলে প্রাণে মেরে ফেলবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি