শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বামী পলাতক


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৬

hotta-sm20161130120417
ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর দক্ষিণখানে স্বামী জসিম মিয়াজী তার স্ত্রী মাহম‍ুদা আক্তারকে (৩২) শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৩০ নভেম্বর) ভোরে খবর পেয়ে দক্ষিণখান জয়নুল মার্কেট খানপাড়ার একটি বাড়ি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা  বিষটি জানান।

তিনি বলেন, ৯ বছর আগে প্রেমের মাধ্যমে তাদের বিয়ে হয়। তবে এটা মাহমুদার দ্বিতীয় বিয়ে।

জসিমের শাশুড়ির বরাত দিয়ে ওসি বলেন, মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় জসিম তার শাশুড়িকে ফোন দিয়ে বলেন, আপনার মেয়ে মারা গেছে, মরদেহ নিয়ে যান। পরে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ‌আর পাওয়া যায়নি। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মাহমুদার স্বজনরা তার স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তার শরীরে আঘাতের চিহ্ন ছাড়াও গলায় লালচে দাগ রয়েছে। তবে ঘটনার পর থেকে জসিম পলাতক রয়েছেন। তাকে আটক করার চেষ্টা চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি