শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা সদরে ৫ কেজি গাজাঁসহ মাদক ব্যবসায়ি মনা মিয়া আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৬

dsc_2019

আশিকুর রহমান আশিকঃ

কুমিল্লা সদরে  চটের ভিতরে থাকা ৫ কেজি গাজাঁসহ  মনা মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে ছত্রখিল পুলিশ ফাড়ি।

বুধবার রাতে চানপুর ব্রিজের উত্তর পাশে হাফিজ মেম্বারের দোকানের পাশ থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়।

আটক হওয়া  মনা মিয়া কুমিল্লা সদরের মাঝিগাছা এলাকার কবিরাজ বাজারের  আলী আহমদের ছেলে।

ছত্রখিল পুলিশ ফাঁড়ির  উপ-পরিদর্শক মোঃ শাহিন কাদির এ বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি