
স্টাফ রিপোর্টার ॥
মায়ানমারে নিরীহ মুসলমানদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে কুমিল্লা মহানগরীর ২৭ নং ওয়ার্ড জাগ্রত মুসলিম যুব সমাজের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাটিয়ারায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মার নামাজ শেষে নগরীর ২৭নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদের মুসল্লিরা এই মানববন্ধনে অংশ নেন।
এতে মাটিয়ারা জামে মসজিদের সভাপতি মোঃ ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভি.পি ও মহানগর আ’লীগ নেতা নুর উর রহমান মাহমুদ তানিম। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, চৌয়ারা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওঃ সাইফুল হক চৌধুরী, মহা-সচিব আবদুল হান্নান, ছাত্র আন্দোলনের আ ন ম এনামুল হক রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওমর ফারুক, মোঃ সামাদ, মোঃ রোকন, মোঃ আলী, মোঃ ইকবাল, মোঃ খালেদ, মানিক, মামুনসহ এলাকার যুবসমাজ ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে মায়ানমারে নিরীহ মুসলমানদের উপর রোহিঙ্গাদের অমানবিক নির্যাতন বন্ধে মহান আল্লাহ তা’লার কাছে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে সমাপ্তি হয়।

















































