নেকবর হোসেনঃ
কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবীতে বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনের ২য় দিনে অবস্থান ধর্মঘট, ক্লাস সহ সকল ধরণের পরীক্ষা বর্জন করে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ান প্রফেসর ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ।
কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করে, গত কয়েকদিন ধরে অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। গত মঙ্গলবার এম বি বি এস প্রথম বর্ষের ছাত্রের উপর প্রহার করার প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়।

















































