বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১০ বিজিবি‘র অভিযানে আসামীসহ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল সহ আটক ১


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৪

Photo0073

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২০ নভেম্বর ২০১৪ তারিখ আনুমানিক দুপুর ১৪৩০ ঘটিকায় হাবিলদার মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে গোলাবাড়ী পোষ্ট এর দায়িত্বপূর্ণ “গোলাবাড়ি সিএনজি স্টেশন” নামক এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ০৭ বোতল হুইস্কিসহ মাদক ব্যবসায়ী মোঃ হান্নান মিয়া (২২), পিতা- মৃত বাবুল মিয়া, গ্রাম- বালুতোপা, পোষ্টঃ মোগলটুলি, থানা- কোতয়ালী , জেলা- কুমিল্লা‘কে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক বর্ণিত মাদক ব্যবসায়ীকে ৫,০০০/- টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়াও অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি ১৪ বোতল, ইয়াবা ৪০ টি, গাঁজা ০৭ কেজি, বাই-সাইকেল ০১ টি, ডক্সিন ট্যাবলেট ৭৫০০০ টি এবং প্রাকটিন ট্যাবলেট ৭৪৭৫০ টি মালিক বিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১৫,৭৩,৫০০/- (পনের লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশত) টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টম্্স অফিসে জমা করা হয়েছে।    প্রেস বিজ্ঞপ্তি ॥



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি