শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৪

শরীফ আহমেদ খান জুয়েল
চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ড উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। গত ১৮ নভেম্বর (মঙ্গলবার) নির্বাচন কমিশন সচিবালয় ও স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা অনুসারে গত ১৯ নভেম্বর জেলা নির্বাচন কমিশন এ তফসিল ঘোষনা করে। সিনিয়র জেলা নির্বাচন কমিশন অফিসার রাশেদুল ইসলাম স্বাক্ষরিত গন বিজ্ঞপ্তিতে ৫ নং ওয়ার্ডের শুন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেন।ঘোষিত তফসিল মোতাবেক আগামী ৩০ নভেম্বর রবিবার বিকেল ৫ টা পযর্ন্ত মনোনয়ন পত্র দাখিল, মনোনয়ন পত্র বাছাই- ০১ ডিসেম্বর সোমবার, মনোনয়ন পত্র প্রত্যাহার- ৭ ডিসেম্বর রবিবার ও আগামী ২৩ ডিসেম্বর মঙ্গলবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। রির্টানিং অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করা যাবে।
এদিকে উপ-নির্বাচনের তফসিল ঘোষনার পরপরই সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে শুরু হয়েছে দৌড়ঝাপ।যোগাযোগ শুরু করেছে নির্বাচন কমিশনে সংগ্রহ করছে প্রয়োজনীয় কাগজপত্র। পরিশোধ শুরু করেছেন বকেয়া বিদ্যুৎ, পানির বিল ও জমির খাজনা।স্ব-স্ব বোর্ড হতে উত্তোলন শুরু করেছেন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। উপ-নির্বাচনের তফসিল ঘোষনার পূর্বেই সম্ভাব্য প্রার্থীরা দলীয় নেতৃবৃন্দের কাছে ও প্রভাবশালী গন্যমান্য ব্যক্তিবর্গের কাছে প্রার্থীতা ঘোষনা দিয়ে দোয়া প্রার্থনা করলেও মাঝ পথে অনেক সম্ভাব্য প্রার্থী নিষ্ক্রিয় ছিলেন। বর্তমানে বিভিন্ন উপায়ে আবার ও প্রার্থীতা জানান দিচ্ছেন দলীয় নেতৃবৃন্দের নিকট। যোগাযোগ রক্ষা করে চলেছেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে।স্থানীয় সরকার নির্বাচন যদিও দলীয় নির্বাচন নয় তবুও আওয়ামীলীগ, বিএনপি ও এলডিপি যোগ্য প্রার্থী সমর্থনের জন্য দলীয় ফোরামে আলোচনা শুরু করেছেন।চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা প্রায় ২৫০০ জন।ওয়ার্ডটি পৌরসভা ও উপজেলার প্রাণকেন্দ্র সদর এলাকার কাজী বাড়ি, খাঁন বাড়ি,সাহাপাড়া, দক্ষিন চান্দিনা, চান্দিনা বাজার,ধানঁসিড়ি, গনকখোলা, রূপনগর, ঋষিপট্টি, বাগানবাড়ি (আংশিক) এলাকা নিয়ে গঠিত। মোট ভোটারের প্রায় বিশ শতাংশ সনাতন ধর্মাবলম্বী। গত পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী প্রয়াত মেজবাহ উদ্দিন বাবুল আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব মো.জাহাঙ্গীর আলম সরকারকে মাত্র ৪৩ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন। এ ওয়ার্ডটিতে আওয়ামীলীগ ও বিএনপি’র সমান আধিক্য রয়েছে।
তফসিল ঘোষনার পরপরই স্বচেতন ভোটারদের মাঝেও ব্যাপক সাড়া পড়েছে। তারা বিভিন্ন ভাবে নেতৃস্থানীয় লোকজনদের কাছ থেকে জানতে চাইছেন আওয়ামীলীগ, বিএনপি ও এলডিপি সমর্থিত প্রার্থী কারা হবে? নেতৃস্থানীয় ভোটাররা বিভিন্ন যোগ্য প্রার্থীকে প্রার্থী হওয়ার জন্য ব্যাপক উৎসাহ উদ্দিপনার যোগান দিচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ভোটারদের বলতে দেখা গেছে যেহেতু ৫নং ওয়ার্ডটি চান্দিনা পৌরসভার প্রাণকেন্দ্র এখানে সরকারী অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত সেহেতু তারা শিক্ষিত, সচেতন, ক্লিন ইমেজধারী, শিক্ষা ও সমাজ সেবায় সচেতন ব্যক্তিদেরকেই তাহারা প্রার্থী হিসেবে দেখতে চান।
চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার ভোটারদের মুখে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন-আওয়ামীলীগের সমর্থন প্রত্যাশী চান্দিনা পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা সদস্য কাজী আখলাকুর রহমান জুয়েল, চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দিনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাফর উল্লাহ আজাদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সম্পাদক মন্ডলীর সাবেক সদস্য কাজী এখলাছুর রহমান তারেক, বিএনপি সমর্থন প্রত্যাশী পরীক্ষিত বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও ইতালী ফেরত মো.শাহআলম, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো.আব্দুস ছালাম খান, বিশিষ্ট ফুটবলার ও ৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো.গোলাম মোস্তফা, , প্রয়াত স্বনামধন্য চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো.আব্দুস ছাত্তার এর ছেলে ৫নং ওয়ার্ড যুবদল সহ- সাংগঠনিক সম্পাদক মো.শহীদুল্লাহ তৌফিক, পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো.মনির খান, স্বতন্ত্র প্রার্থী সনাতন ধর্মাবলম্বী রানা চন্দ্র সাহা। প্রসঙ্গত উল্লেখ যে, গত ৩ অক্টোবর মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় চান্দিনা পৌরসভা ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্রথম প্যানেল মেয়র মেজবাহ উদ্দিন বাবুল নিহত হয়। এতে এ ওয়ার্ডের কাউন্সিলর পদটি শুন্য হয়।22222222 copy



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি