শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অবশেষে ড.রেদোয়ান-খোরশেদ আলম এর সমঝোতা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৪

কাজী জাফর উল্লাহ আজাদ

দীর্ঘ ১১ বছর রাজনৈতিক বৈরিতার পর অবশেষে এলডিপি’র মহাসচিব ড.রেদোয়ান ও কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো.খোরশেদ আলম এর মধ্যে রাজনৈতিক সমঝোতা আজ চান্দিনার টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে। গত শনিবার ও রবিবার চান্দিনার রাজনৈতিক মহলে উভয় নেতার ঐক্যের বিষয়টি আলোচনার ঝড় উঠে। বিএনপি’র একাধিক সূত্র জানায়-শনিবার দুুপুরে খোরশেদ আলম বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল্ ইসলাম আলমগীর এর আহবানে ঢাকায় তাঁর বাসভবনে যান। সেখানে কেন্দ্রিয় এলডিপি’র মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও উপস্থিত ছিলেন। বিএনপি’র কেন্দ্রিয় ভারপ্রাপ্ত মহাসচিব আগামী ২৯ নভেম্বর বেগম খালেদা জিয়ার কুমিল্লা সফর সফল ও সরকার বিরোধী আন্দোলনকে বেগবান করার লক্ষে উভয় নেতার মধ্যে দীর্ঘ দিনের বিরোধকে একটি পারস্পরিক সমঝোতায় আনতে সক্ষম হন।এব্যাপারে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি ও ২০ দলীয় জোটের সমন্বয়ক আলহাজ্ব মো.খোরশেদ আলম জানান-বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বাসভবনে এক সমঝোতা বৈঠকে আমার ও এলডিপি’র মহাসচিব ড.রেদোয়ান আহমেদ এর সমঝোতা হয়।ঐ বৈঠকে উভয় দলের মধ্যে দায়ের করা মামলা সমূহ প্রত্যাহারের ব্যাপারে ঐক্যমত তৈরী হয়। বেগম খালেদা জিয়ার ২৯ নভেম্বর কুমিল্লা সফরকে সফল করার লক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহিত হয়। আগামী সরকার বিরোধী আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
কেন্দ্রিয় গনতান্ত্রিক যুবদলের ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা গনতান্ত্রিক যুবদলের সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম জানান-আমি ঐক্যের বিষয়টি শুনেছি তবে আমাদের নেতা ড.রেদোয়ান আহমেদ এর কাছ হতে নির্দেশনা পাইনি তবে ২০ দলীয় জোটের স্বার্থে সমঝোতা হয়ে থাকলে আমি সাধুবাদ জানাই। আগামীকাল (আজ) বিকাল ৩ টায় ড. রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজে এলডিপি মহাসচিবের একটি কর্মী সভা অনুষ্ঠিত হবে। ঐ সভায় নেতা যে নির্দেশনা প্রদান করবেন আমরা সে ভাবে কাজ করে যাব।সমঝোতার বিষয়ে ড. রেদোয়ান আহমেদ ও চান্দিনা উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক এর ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করে কোন সাড়া পাওয়া যায়নি।2472



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি