শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে খালেদার সমাবেশের ২০টি তোরণ ভেঙ্গে ফেলার অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৪

comilla -highway- chatrodol-1

 

ইমতিয়াজ আহমেদ জিতু

কুমিল্লার দাউদকান্দিতে ২০ দলীয় জোটের সমাবেশ উপলক্ষ্যে নির্মিত ২০টি তোরণ ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত এ ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ড. খন্দকার মারুফ হোসেন জানান, দাউদকান্দি টোলপ্লাজা থেকে চান্দিনা পর্যন্ত আমাদের তোরণগুলো ভাংচুর করে অগ্নিসংযোগ করেছে দাউদকান্দি আসনের সাংসদ সুবিদ আলী ভূইয়ার লোকজন।

 

comilla -highway- chatrodol-2
কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রদলের সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন অভিযোগ করে বলেন, দাউদকান্দি থেকে ইলিয়টগঞ্জ চান্দিনা সীমান্ত পর্যন্ত সমাবেশের জন্য নির্মিত প্রায় ২০টি তোরণ ভেঙ্গে ফেলেছে আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনার পর রাস্তায় শতশত নেতাকর্মী অবস্থান নিয়েছেন বলে তিনি জানান।
এদিকে শনিবার বিকেল ৩টায় কুমিল্লা টাউনহল মাঠে ২০দলীয় জোটের সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, তোরণ ভাংচুরের বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। তাছাড়া প্রশাসনের অনুমতি ব্যতিত তারা এই তোরণ নির্মাণ করেছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি