সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে জমির বিরোধকে কেন্দ্র করে হামলা:আহত ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৪

Hamla copy

কাজী জাফর উল্লাহ আজাদ

বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক পক্ষের হামলায় অপর পক্ষের ৩ জন আহত হয়। আহতরা হলেন কাকিয়ারচর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মো.সফিকুল ইসলাম (৪৩), ছোট ভাইয়ের স্ত্রী মোর্শেদা বেগম (৩৬), ভাতিজি শিউলি (৮)। আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, মো.সফিকুল ইসলাম এবং তার বড় ভাই আব্দুল মমিন একত্রে সাড়ে ৬ শতাংশ জমি ক্রয় করে। কিছুদিন পর মো.সফিকুল ইসলাম এর পৈতৃক সম্পত্তির তিনশতাংশ জমি তার বড় ভাইকে দিয়ে ক্রয়কৃত সম্পত্তির তিন শতাংশ তার ছোট ভাইকে দেওয়ার চুক্তি করে। এতে তার বড় ভাই সম্মতি জ্ঞাপন করে। পরবর্তীতে জমির দলিল দেওয়ার কথা থাকলে দলিল না দিলে মো.সফিকুল ইসলাম তার পৈতৃক সম্পত্তি দখল নিতে গেলে বড় ভাই আব্দুল মমিন, তার স্ত্রী ও ২ ছেলেকে নিয়ে সফিকুল ইসলামের পরিবারের উপর হামলা করে এবং গুরুতর আহত করে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় মো. সফিকুল ইসলাম ও তার স্ত্রী মোর্শেদা বেগম কুমিল্লা কুচাইতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি