বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৪

Train_sm_602936051
তাওহিদ হোসেন মিঠুঃ
প্রায় তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে কুমিল্লার-ময়নামতি সেকশনের জাঙ্গালিয়া এলাকায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল।

পরে বেলা ১২টার দিকে লাকসাম থেকে আসা রিলিফ (উদ্ধারকারী) ট্রেন বগিটি সরিয়ে নিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এসব তথ্যে সত্যতা নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, সকালে  জাঙ্গালিয়া এলাকায় জালালাবাদ এক্সপ্রেসের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনার কারণে ফেনী থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতি ট্রেনটি কিছুক্ষণ আটকে ছিল



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি