সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রক্তপরীক্ষা বিপাকে ফেলেছে সালমানকে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৪

Salman_bg_banglanews24_304666209
বিনোদন ডেস্ক
ছোট বোন অর্পিতার বিয়েতে খোশমেজাজেই ছিলেন সালমান খান। কিন্তু আবার সমস্যা এসে হাজির। মুম্বাইয়ের বান্দ্রার হিল রোডে এক লন্ড্রির সামনে ফুটপাতে একজনকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে পালিয়ে যাওয়ার মামলায় আরও বিপাকে পড়েছেন তিনি। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বরের ওই ঘটনায় আরও চারজন আহত হন। ৪৮ বছর বয়সী বলিউডের এই সুপারস্টার তখন পুরোপুরি মাতাল ছিলেন বলে রক্ত পরীক্ষার প্রতিবেদনে বেরিয়ে এসেছে।

রাসায়নিক বিশেষজ্ঞরা ৩ ডিসেম্বর মুম্বাইয়ের দায়রা আদালতে জানান, ২০০২ সালের ৩০ সেপ্টেম্বর সালমানের রক্তে পাওয়া গেছে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ (৬২ এমজি) অ্যালকোহল।‌ ১০০ মিলিলিটার রক্তে ৩০ মিলিগ্রাম অ্যালকোহলকে স্বাভাবিক ধরা হয়। তার দেহে মরফলিন পরীক্ষার ফলও পজিটিভ এসেছে।

এদিকে দুর্ঘটনার সময় সালমানের স্পোর্টস কারটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিলো না বলে পরীক্ষা করে দেখেছেন বলে আদালতে জানান আন্ধেরির আঞ্চলিক পরিবহন কর্মকর্তা।

এদিন আদালতে সালমানের সঙ্গে তার দুই বোন আলভিরা ও অর্পিতা ছিলেন। তাদের আইনজীবী জে.জে. হাসপাতালের চিকিৎসককে দিয়ে রিপোর্টটি পুনরায় পরীক্ষা করানোর আবেদন জানিয়েছেন আদালতে। এ ছাড়া বরাবরই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ অস্বীকার করে এসেছেন সালমান। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই অনিচ্ছাকৃত হত্যা মামলার শুনানি স্থগিত রাখা হয়েছে।

কিছুদিন আগে এই মামলার শুনানিতে আদালতে সাক্ষী জেডব্লিউম্যারিয়টের পার্কিং অ্যাসিসটেন্ট জানান, ওই রাতে সালমানই ছিলেন চালকের আসনে। ঘটনার কিছুক্ষণ আগে তিন বন্ধুকে নিয়ে ল্যান্ডক্রুজার চালিয়ে বেরিয়ে যান সল্লু। বের হওয়ার সময় তার হাতে ৫০০ রুপি বকশিসও দিয়ে যান। সব মিলিয়ে ৬৩ জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। বেশিরভাগই জানিয়েছেন, ঘটনার দিন চালকের আসন থেকে নেমে এসেছিলেন সালমানই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি