শরীফ আহমেদ খান জুয়েল
রোটারী ক্লাব অব কুমিল্লা সিটি এবং স্বেচ্ছাসেবী সংগঠন উজ্জীবন এর আয়োজনে চান্দিনা উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকার দুস্থ, অসহায়, বিধবা ও প্রতিবন্ধীসহ সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কেরনখাল ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগ সভাপতি মো. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মুজিব রাহমান, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ্ আহাম্মদ, ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ্ উদ্দিন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম কমিশনার, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. আলী আজগর, মাওলানা মো. মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন- চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক আবদুল্লাহ্ আল মামুন। এদিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম শাহজাহান এর নেতৃত্বে চারজন ডাক্তার এলাকার দুস্থ, অসহায়, বিধবা ও প্রতিবন্ধীসহ সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন।


















































