সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দির গোমতী নদীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১ ॥ গুলিবিদ্ধ ৬জন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১২.২০১৪

Daudkandi Photo-(14-12-14)
দাউদকান্দি প্রতিনিধিঃ
দাউদকান্দির গোমতী নদীতে বালুরশীপ থেকে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের গুলিতে ১ জন নিহত এবং ৬ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সদর উত্তর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের গোমতী নদীতে। নিহত মোঃ ইসহাক মিয়া (৬৫) উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত লাল মিয়া বেপারীর পুত্র। নিহতের পুত্র আবুল কালাম (৩৪) ও ড্্েরজার মালিক কৃষ্ণপুর গ্রামের মৃত জলিল মিয়ার পুত্র রতন মিয়া (৩৫) সহ গুলিবিদ্ধ ৬জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন যাবৎ গোমতী নদীতে বালুবাহী শীপ থেকে চাঁদবাজি করে আসছে। এর জের ধরে কৃষ্ণপুর গ্রামে ড্রেজার মালিক রতন মিয়াসহ বালুরশীপ মালিক নিকট সন্ত্রাসীরা মোটা অংকের চাঁদা দাবী করে। চাঁদার টাকার জন্য সন্ত্রাসী গ্রুপ ড্রেজার মিশিনের নিকট গেলে মালিক পক্ষ সন্ত্রাসীদের বাধা প্রদান করে। এ সময় সন্ত্রাসীরা এলোপাতারি ভাবে গুলি ছুড়ে। ওই সময় তাদের ছোড়া গুলিতে স্থানীয় বাসিন্ধা মোঃ ইসাহাক মিয়া ও তার পুত্র আবুল কালাম গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। তাদেরকে গৌরীপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইসহাক মিয়াকে মৃত ঘোষনা করেন। গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুলিবিদ্ধ আহত আবুল কালাম সহ অন্যান্যদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে দাউদকান্দির মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রঞ্জন কুমার জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, নিহতের গায়ে ৬টি গুলি লেগেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি