
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা বোর্ডে ২০১৪ সালের জেএসসি পরীক্ষায় পাশের হার ৯৩.৭৫ । জিপিএ -৫ পেয়েছেন ১৭ হাজার ২৬৪ জন শিক্ষার্থী।
এবার ছেলেদের পাশের হার ৯৪.৭৫ এবং মেয়েদের পাশের হার ৯৩.০০ । এ পরীক্ষায় ২ লক্ষ ৯ হাজার ৪৪৬ জন শিক্ষার্থী পাশ করেছে, যার মধ্যে ৯০ হাজার ৯১৪ জন ছাত্র ও ১ লক্ষ ১৮ হাজার ৫৩২ জন ছাত্রী পাশ করেছে।

জিপিএ -৫ এর ক্ষেত্রে মেয়েরা এগিয়েঃ
এ বোর্ডে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এবার জিপিএ -৫ পেয়েছেন ১৭ হাজার ২৬৪ জন শিক্ষার্থী, যার মধ্যে ৭ হাজার ১১০ জন ছাত্র ও ১০ হাজার ১৫৪ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছেন।

সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠান
এবার জেএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পাশের হারের দিক থেকে কুমিল্লা জিলা স্কুল প্রথম স্থান অধিকার করেছে। ২য় স্থানে রয়েছে কুমিল্লা নওয়াব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় এবং তৃতীয় স্থানে রয়েছে ফেনি গার্লস ক্যাডেট কলেজ। পর্যায়ক্রমে অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল- কুমিল্লা ক্যাডেট কলেজ, ফেনি সরকারি পাইলট হাই স্কুল, ফেনি সরকারি বালিকা বিদ্যালয়, কুমিল্লা আওয়ার লেডী অব ফাতিমা গার্লস হাই স্কুল, কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, চাদঁপুর মাতৃপিঠ সরকারি বালিকা বিদ্যালয়, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ, নোয়াখালি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা মর্ডাণ হাই স্কুল, নোয়াখালী জিলা স্কুল, কুমিল্লার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, চাদঁপুরের হাজিগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, ফেনি শাহিন একাডেমি, বি-বাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, চাদঁপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, চাদঁপুর আল আমিন একাডেমি এবং কুমিল্লার দেবিদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল।

জিপিএ-৫ এ সেরা ২০ প্রতিষ্ঠান
এবার এ বোর্ডে কুমিল্লা মর্ডাণ হাই স্কুল ৫৫০ টি জিপিএ-৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে । ২য় স্থানে থাকা কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ পেয়েছে ৩৪৩ টি এবং কুমিল্লা জিলা স্কুল ৩৩৬টি পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। পর্যায়ক্রমে অন্য প্রতিষ্ঠানগুলো হল- কুমিল্লা নওয়াব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় ২৭৬টি, ফেনি সরকারি পাইলট হাই স্কুল ২৪৫টি, নোয়াখালি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৭৮টি, ফেনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও চাদঁপুর মাতৃপিঠ সরকারি বালিকা বিদ্যালয় ১৭৫টি করে, ফেনি শাহিন একাডেমি ১৬৪টি, চাদঁপুর আল আমিন একাডেমি ১৫০টি, নোয়াখালী জিলা স্কুল ১৪৫টি, বি-বাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ১৪০টি, চাদঁপুরের হাজিগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ১২২টি, চাদঁপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ১১৩ টি, কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ ১০৯টি, কুমিল্লা আওয়ার লেডী অব ফাতিমা গার্লস হাই স্কুল ৯১ টি, কুমিল্লার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ৬৮টি, ফেনি গার্লস ক্যাডেট কলেজ ৬০টি, কুমিল্লা ক্যাডেট কলেজ ৫৩টি, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ ৫১ টি এবং কুমিল্লার দেবিদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল ৪৪টি জিপিএ-৫ পেয়েছে।

উল্লেখ্য যে, এবার এ বোর্ডে জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ লক্ষ ২৬ হাজার ৮২১ জন । পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২ লক্ষ ২৩ হাজার ৩৯৮ জন। যার মধ্যে ছাত্র ৯৫ হাজার ৯৪৮ জন এবং ছাত্রী ১ লক্ষ ২৭ হাজার ৪৫০ জন।

















































