
এস এন ইউসুফঃ
জেএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ এ এবারও শীর্ষে কুমিল্লা মর্ডান হাইস্কুল।
সারাদেশের ন্যায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এবছর অনুষ্ঠিত ২০১৪ সালে জেএসসি পরীক্ষায় এবারও জিপিএ-৫ এ শীর্ষস্থান দখল করে রেখেছে কুমিল্লা মর্ডান হাইস্কুল। স্কুলটি থেকে এবছর ১২৪৩ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ১২৩৯ জন কৃতিত্বের সাথে পাশ করেছে। এবং ৫৫০ জন জিপিএ-৫ পেয়ে শীর্ষস্থান অধিকার করেছে। মর্ডান হাইস্কুলের এমন সফল্যে ওই প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসব মুখোর পরিবেশ। এ বিষয়ে কুমিল্লা মর্ডান স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আফজল খান বলেন, মর্ডান স্কুলের এই সাফল্য কুমিল্লার সবার এটা একার কারো নয়। কুমিল্লার সন্তানরা এই স্কুল থেকে পড়ালেখা করে দেশ পরিচালনায় করবে এটাই আমার প্রত্যাশা।
এসময় স্কুলের প্রধান শিক্ষিকা নার্গিস সুলতানা বলেন, মর্ডান স্কুল প্রতিবছরের মতো এবারও কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়ে তার শীর্ষস্থান দখল করে রেখেছে। এর পিছনে আমাদের শিক্ষার্থীদের দিনরাত পরিশ্রম আমাদের এই অবস্থানে এনে দিয়েছে। এখানে আমাদের অভিবাবকদের অবদানও কোন অংশে কম নয়। তাছাড়া আমাদের স্কুলের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম আমাদের এ সাফল্যের পিছনে অনেক অবদান রেখেছে। আমরা চাই সকলের সহযোগিতা পেয়ে মর্ডান হাইস্কুল কুমিল্লায় তার সাফল্যে ধারাবাহিকতা অব্যহত রাখবে।
শেখ ফজিলাতুন্নেছা মডার্ন হাই স্কুলও শতভাগ ফলাফল আর্জন করেছে। এ স্কুল থেকে এবছর ৬৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে সকলেই শতভাগ পাশ করেছে।

















































