
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরো ২ জন যাত্রী। এ ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি অগ্নিসংযোগ করেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাস্থলে চালক রনি মারা যায়। বেলা সোয়া ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম খলিল মারা যায়। সন্ধ্যায় কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ব্যক্তি (৪৭) ও ঢাকা নেয়ার পথে নিলুফা আক্তারের মৃত্যু হয়। দুঘর্টনার পর সোয়া একটায় বাসটিতে অগ্নিসংযোগ করা হয়।
নিহতরা হলেন, কুমিল্লা সদরের ঘোড়ামাড়া এলাকার আব্দল করিমের ছেলে রনি (৩৫) ও বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাছিয়াচর এলাকার জয়নাল আবেদিনের ছেলে সাবেক সেনা সদস্য ইব্রাহিম খলিল (৪০) । নিহত রনি অটোরিক্সা চালক ও আলমগীর হোসেন অটোরিক্সা যাত্রী ছিলেন। অপর দুই নিহত হলেন বুড়িচং উপজেলার মাধবপুর গ্রামের অহিদুল ইসলাম মেয়ে নিলুফা আক্তার (২৬), অজ্ঞাত আরও একজন পুরুষ(২৫)।
আহতরা হলেন, বুড়িচং উপজেলার মাধবপুর গ্রামের নিলুফা আক্তারের মেয়ে আখি (১২), আখির চাচাত বোন সুরভী (১৩) ।
আহত মেয়ে দুটি ইস্টার্ন হাসপাতালে চিকিৎসাধীন । আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেও হাসপাতাল সূত্রে জানা গেছে।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, দুপুরে নিমসার এলাকায় ঢাকাগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও স্থানীয় ইস্টার্ন হাসপাতালে নেওয়ার পর আরো এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত চারজনকে ইর্স্টাণ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । পরে আর কেউ মারা গেছে কিনা জানিনা।

















































